টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বিয়ে সামনে রেখে নীরবে প্রস্তুতি সম্পন্ন করতে চলেছেন। প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকও পরতে পারেন তিনি বলে জোর গুঞ্জন ছড়িয়েছে। Advertisement কারণ সব্যসাচীর কলকাতার দোকানেও দেখা গেছে অভিনেত্রীকে। এতে বিয়ের পোশাক কেনার জন্যই সেখানে গিয়েছিলেন কিনা, তা নিয়ে শুরু হয়েছে নেটিজেনদের মাঝে জল্পনা। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে অভিনেত্রী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কিন্তু এর মধ্যেই জানা গেছে, আগামী ৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে ঘরোয়া আয়োজনে টালিউডের সহকর্মীদের জন্য একটি জাঁকজমকপূর্ণ রিসেপশনের আয়োজন করা হতে পারে। এর আগে চলতি মাসেই আইনি বিয়ে বা আংটিবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে জানা গেছে। Advertisement গণমাধ্যম সূত্রে জানা গেছে, মিমির হবু বরের নাম সিদ্ধার্থ, যিনি ভারতীয় নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি বিনোদন জগতের বাইরের মানুষ এবং দীর্ঘদিন ধরে মিমির সঙ্গে সম্পর্কে রয়েছেন। ‘দুষ্টু কোকিল’খ্যাত অভিনেত্রীর এ বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে জোর গুঞ্জন। নভেম্বরেই নাকি তাদের আইনি বিয়ে হতে পারে। এরপর ডিসেম্বরের শুরুতে কালিম্পংয়ের পাহাড়ি পরিবেশে মূল বিয়ের অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। Advertisement বিয়ের অনুষ্ঠান শেষে কলকাতায় ফিরে আত্মীয়স্বজন ও চলচ্চিত্রাঙ্গনের বন্ধুদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করতে পারেন তিনি। তবে বিয়ে নিয়ে এখনো প্রকাশ্যে কিছু না বললেও পুরো বিষয়টি ঘিরে কৌতূহল বাড়ছে ভক্তদের মধ্যে।

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব ও অংশীজনদের ওপর একের পর এক হামলা হচ্ছে। একজন সংসদ সদস্যের (সংরক্ষিত নারী আসন) বাড়িতেও আগুন দেওয়া হচ্ছে। আজ একজন আক্রান্ত হচ্ছেন, কাল আরেকজন হবেন। এই নিরাপত্তাহীনতা কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পোস্টে লিখেছেন, দেশজুড়ে রাজনৈতিক সহিংসতা, হত্যাকাণ্ড ও নাশকতার ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নেই। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকার একদিন নিজেই এই নিরাপত্তাহীনতার ফাঁদে পড়বে।

তিনি লেখেন, সরকারের মনে রাখা উচিত, খুব বেশি দিন আগের কথা নয়, তারাও ক্ষমতার বাইরে ছিল। তারাও আওয়ামী লীগের দমন-পীড়ন ও বিচারহীনতার শিকার হয়েছে। আজ ক্ষমতায় এসে অতীতের অপরাধের বিচার নিশ্চিত না করে রাজনৈতিক সমঝোতার পথে হাঁটলে তার পরিণতি দেশের জন্য সুখকর হবে না।

পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতা ও বিদেশি মদদের অভিযোগগুলোর যথাযথ তদন্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে অপরাধীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ক্ষমতার সমীকরণে অপরাধীদের পুনর্বাসন করা হলে দেশের নিরাপত্তা ও গণতান্ত্রিক ভবিষ্যৎ আরও সংকটাপন্ন হবে।

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার তীব্র নিন্দা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারী এবং নেপথ্যে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয়। সব অন্যায়ের মোকাবিলা হবে ঐক্যবদ্ধভাবে, গণতান্ত্রিকভাবে।