চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে প্রধানমন্ত্রী

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৬
চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ফাতেমা খানমের হাতে অনুদানের অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পোস্টে জানানো হয়, মেধার স্বাক্ষর রেখে চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন নাটোরের মোছা. ফাতেমা খানম। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা ফাতেমার উচ্চশিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায় অর্থসংকট। ফাতেমার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তার মেডিকেল শিক্ষার প্রাথমিক খরচ মেটাতে ৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়।

এ সময় ফাতেমার পড়াশোনা অব্যাহত রাখতে ভবিষ্যতে আরও আর্থিক সহায়তার প্রয়োজন হলে সহযোগিতা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।