মিরপুরে প্রকাশনা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা, পরিবারের দাবি ‘সাজানো’

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত মার্চ ১৩, ২০২৬
মিরপুরে প্রকাশনা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা, পরিবারের দাবি ‘সাজানো’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মিরপুর মডেল থানায় ১০ মার্চ ২০২৬ মো. সাজেদুর রহমান মিরধা, তার স্ত্রী নাফিসা বেগম, শ্যালক মুহাম্মদ খালিদ আখতারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরিবারের দাবি, মামলাটি ‘মিথ্যা ও সাজানো’এবং দীর্ঘদিনের ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধের ধারাবাহিকতায় তাঁদের হয়রানি করতেই এ মামলা করা হয়েছে।

এ মামলায় রাষ্ট্র, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো অভিযোগ আনা হয়েছে। মামলায় কয়েকজনকে নামীয় এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সাজেদুর রহমান কানাডা থেকে জানান, এটি একটি মিথ্যা এবং বানোয়াট মামলা। প্রকাশনা ব্যবসা এবং লেখালেখির কারনে দেশে থাকাকালীন দীর্ঘদিন ধরে তার ওপর বিভিন্ন ধরনের চাপ, হুমকি ও হয়রানি চালানো হচ্ছে। এক পর্যায়ে তাকে হত্যার চেষ্টাও করা হয়। দেশে না থাকতে পেরে বাধ্য হয়ে তিনি দেশ ত্যাগ করেন স্ব পরিবারে। উল্লেখ্য যে, বই প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসাইন ছোটন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বেশ কয়েকজন উর্দ্ধতন কর্মকর্তাদের এর সাথে নানান কারণে বিরোধ চলছিল জনাব সাজেদুর এর।

এরই ধারাবাহিকতায় নতুন মামলাটিও করা হয়েছে বলে জানান ভোক্তভুগীর স্ত্রী নাফিসা বেগম। তিনি আরো বলেন, থাকাকালীন র্যাব ও ডিজিএফআই এর দ্বারা নানান ভাবে হুমকি এবং নির্যাতনের শিকার হয়েছেন তারা।

এ মামলাকে ঘিরে এলাকাতে ব্যাপক চাঞ্চল্যের তৈরী হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসিন্দা জানান, অনেক দিন ধরেই সাজেদুর ও তার পরিবার বিদেশে অবস্থান করছেন কিন্তু তার বিরুদ্ধে আমরা কোনো সময় কোনো অভিযোগ শুনিনি।

এ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি আরিফ এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন।