কানাইঘাটে নির্বাচন কেন্দ্রে সহিংসতার অভিযোগে মামলা

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬
কানাইঘাটে নির্বাচন কেন্দ্রে সহিংসতার অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, কানাইঘাট: সিলেটের কানাইঘাটে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সময়ে বিরোধী মতাবলম্বীদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কানাইঘাট উপজেলার গাছবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র হামলা-ভাঙচুর,ভোট কেন্দ্র দখল, সরকারি কাজে বাধা সহ নানান অভিযোগ এনে মামলাটি দায়ের করেছেন কানাইঘাট থানার উপ-পরিদর্শক মোঃ এমরান হোসেন।

এই মামলাটি ঘিরে এলাকাতে ব্যাপক চাঞ্চল্যের তৈরী হয়েছে। উক্ত মামলায় বিরোধী দলের সদস্যদের আসামি করা হয়েছে বলে জানা গেছে। উক্ত মামলার আসামি জনাব মহি উদ্দিন কানাডা থেকে জানান, আমি বিগত বেশ অনেক বছর ধরে কানাডাতে অবস্থান করছি তারপরও আমাকে এই মামলায় আসামি করা হয়েছে। আমি এই নির্বাচনে ভোট দিতেও পারিনি তাহলে কিভাবে ভোট কেন্দ্র দখল করতে যাব। আমার ভাইকেও এই মামলায় আসামি করা হয়েছে। এটি মিথ্যা এবং বানোয়াট মামলা। তিনি আরো জানান, জনাব মাসুদ এবং পলাশ এর সাথে অনেকদিনের বিরোধ রয়েছে তার। তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলাও করেছেন বলে জানান মহি উদ্দিন। এর এ জন্যই তাকে ও তার ভাইকে এই মামলায় আসামি করা হয়েছে।

নির্বাচনের পর বিজয় মিছিলের নামে তাদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগও করেছেন মহির পরিবার।

এলাকা বাসীর দাবি গাছবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং ভোটাররা স্বাচ্ছন্দে ভোট দিয়েছেন। একাধিক নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে যোগাযোগ করা হলে তারা জানান নির্বাচনে স্বাভাবিক অবস্থান ছিল বলে তাদের কাছে তথ্য রয়েছে।

এলাকাবাসী  এই মামলার নিরপেক্ষ তদন্ত, মামলার অভিযোগের সত্যতা যাচাই এবং রাজনৈতিক প্রভাবমুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই মামলার সত্যতা নিশ্চিত করেন। তবে এই ব্যাপারে নব নির্বাচিত সংসদ সদস্যর কোনো মন্তব্য পাওয়া যায়নি। জনাব মাসুদ এবং এস আই মোঃ এমরান আই মামলার ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি ।