কৃষিজমি ও জলাশয় ভরাট করে অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্প পরিচালনার অভিযোগে সাভারে একটি আবাসন প্রকল্পের দোতলা কার্যালয় (সাইট অফিস) গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই অভিযানে একটি বিদ্যুৎ মিটার জব্দ এবং সাইনবোর্ড ও ড্রেজার পাইপ ভেঙে ফেলা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালী’ আবাসিক প্রকল্পে এ অভিযান চালানো হয়। রাজউকের নগর-পরিকল্পনা শাখার তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
রাজউক জানিয়েছে, বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) কৃষিজমি ও জলাশয় হিসেবে চিহ্নিত জায়গা ভরাট করে অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্পের কার্যক্রম চালানোর অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালী’ প্রকল্পের ভেতরে থাকা দ্বিতল একটি কার্যালয় ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। রাজউকের ভাষ্য, কৃষি ও নিচু জমি বালু দিয়ে ভরাট এবং বিভ্রান্তিকর সাইনবোর্ড টাঙিয়ে জমি বিক্রির নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ ছিল। এ ছাড়া প্রকল্পটির একটি বিদ্যুৎ মিটার জব্দ করা হয় এবং বিভিন্ন সাইনবোর্ড ও ড্রেজার পাইপ ভেঙে দেওয়া হয়।
অভিযানে প্রকল্পটির পাশে বিধিবহির্ভূতভাবে গড়ে ওঠা ‘লেক আইল্যান্ড’ ও ‘সাউথ ইস্ট হাউজিং’ নামের আবাসন প্রকল্পের বিলবোর্ডও উচ্ছেদ করা হয়। রাজউক বলেছে, বেসরকারি আবাসিক ভূমির উন্নয়ন বিধিমালা, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, পরিবেশ সংরক্ষণ আইন এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন অমান্য করে পরিচালিত আবাসন প্রকল্পগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাধারণ মানুষকে অনুমোদনহীন ও অবৈধ আবাসন প্রকল্পে জমি বা প্লট কেনা কিংবা বুকিং দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে রাজউক।
অভিযানে রাজউকের উপনগর–পরিকল্পনাবিদ নবায়ন খীসা ও সাইফুল ইসলাম, সহকারী নগর–পরিকল্পনাবিদ তামজিদ বিন রাফি, শুভ সরকার ও শাহীনুর রহমান, তৌকির আহমেদ, সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ পল্লী বিদ্যুতের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন
মুশফিকের সঙ্গে জাকেরের তুলনা, যা বললেন শান্ত
কারাগারে ধারণক্ষমতার চেয়ে আড়াই গুণ বেশি বন্দি, নিরাপত্তা জোরদার
বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যে ৯ অনুষ্ঠানে
‘আমরা বুড়ো হয়ে গেলাম কিন্তু পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’
এবার শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে হাইকমিশনে ফের চিঠি আইনজীবীর
গোপালগঞ্জে আওয়ামী তাণ্ডব
শীতে এই ৩ কারণে বাড়ে হৃদরোগের ঝুঁকি
অপশক্তিকে রাজপথে থেকে যেকোনো মূল্যে রুখবে ১১ দল
‘মোহাব্বাত’-এ শাকিবের নায়িকা কি কিয়ারা আদভানি?
মনের কষ্ট দূর করার ২ কুরআনি আমল
রাজধানীতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন
ফিফা র্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?
সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতের রায় আজ
রাশিয়া-চীন বন্ধু নয়, তবু কেন বন্ধু ভাবেন ট্রাম্প?
শেখ হাসিনার প্রত্যর্পণ ও বাংলাদেশ-ভারত সম্পর্ক
জার্মানির বিপক্ষে ‘অসহায় আত্মসমর্পণ’ মেনে নিতে পারছেন না জাভি
যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান!
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
পরীমনি–অপুর বিরোধের নেপথ্যে কী?
‘আমার মেম্বারদের বাস্টার্ড বলতে পারেন না’
৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন
চা-বিস্কুট দিয়ে নাস্তা করলে শরীরে যা ঘটে
দ্বিতীয় দিন শেষে দ.আফ্রিকার সংগ্রহ ২৮৭
নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে: হাসনাত
ভারত অন্যায়কারী, বিষয়টি বিশ্বের সামনে তুলে ধরব: মান্না
খাবার ভালোভাবে না চিবিয়ে খেলে শরীরে যেসব সমস্যা হতে পারে
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কখন-কোথায় আঘাত হানবে