নিজস্ব প্রতিবেদক: ঢাকা যাত্রাবাড়ী থানায় কানাডাপ্রবাসী খাদিজা জাহান নূর এবং তার ভাইসহ পরিবারের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, অশ্লীলতা প্রচার, জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে মামলা করেছেন তার সাবেক স্বামী মোঃ আবদুল্লাহ আল বাকী। এই মামলাটি ঘিরে এলাকাতে ব্যাপক চাঞ্চল্যের তৈরী হয়েছে।
তবে খাদিজার পরিবারের পক্ষ থেকে মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। পরিবারের অভিযোগ, খাদিজার সঙ্গে বাকীর বিবাহবিচ্ছেদ এবং খাদিজার কানাডায় অবস্থানকে কেন্দ্র করে তার পরিবারকে চাপে রাখার উদ্দেশ্যেই এ ধরনের মামলা করা হয়েছে।
এ মামলার ব্যাপারে খাদিজা কানাডা থেকে জানান, বিয়ের পর তিনি নানান ভাবে নির্যাতনের শিকার তার প্রাক্তন স্বামী মোঃ আবদুল্লাহ আল বাকীর দ্বারা। ইসলাম ধর্মের দোহাই দিয়ে তাকে নানান ভাবে হেনস্থা এবং নির্যাতন করে বাকি ও তার পরিবার। পরবর্তীতে তাকে তালাক দিতে বাধ্য হন তিনি। এর পর কানাডা চলে আসেন কিন্তু তার পরও তাকে ও তার পরিবারকে নানান ভাবে হেনস্থা ও নির্যাতিত করে যাচ্ছেন বলে জানান খাদিজা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিবেশী জানান ,আমরা দীর্ঘদিন ধরে খাদিজা ও তার পরিবারকে চিনি কিন্তু এই মামলায় উল্লেখিত অভিযোগ এর ব্যাপারে আমরা অবগত নই এবং এগুলো মনগড়া মিথ্যা, বানোয়াট অভিযোগ।
এ ব্যাপারে মামলার বাদী খেলাফত মজলিস এর নেতা জনাব বাকীকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার সত্যতা নিশ্চিত করেন।