ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৩ জন, লালবাগ বিভাগ থেকে ৪৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৪২ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৭ জন, মিরপুর বিভাগ থেকে ১৩৫ জন, গুলশান বিভাগ থেকে ৩০ জন এবং উত্তরা বিভাগ থেকে ৪০ জনকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে **৩টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ১টি সুইচ গিয়ার, বিস্ফোরিত ককটেলের আলামত, ৪ হাজার ৪৩৯ পিস ইয়াবা, ১ কেজি ১১০ গ্রাম গাঁজা, ২টি কাঁধের ব্যাগ, ৩টি ওয়াকিটকি, ২টি চার্জার, ৯টি মোবাইল ফোন, ৩৭২টি সিমকার্ড, ৩টি তাসের বান্ডিল, ২টি লাল-সবুজ চেকের পুরোনো ও ছেঁড়া বিছানার চাদর, একটি হাইএস মাইক্রোবাস এবং নগদ ২৪ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া দুইজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত নিয়মিত অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।