বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে খেলছে । নিজেদের প্রথম ম্যাচে সুবিধা করতে পারছে না মালয়েশিয়ার বিপক্ষে। ২-০ গোলে পিছিয়ে বিরতিতে যাওয়ার পর এখন ৩-০ গোলে পিছিয়ে বাংলাদেশ।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তায় গেলোরা বাঙ কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হয়েছে ম্যাচটি।
প্রথমার্ধের দুইটি গোলই এসেছে আরিফ আইমানের পা থেকে। এরপর ৫২ মিনিটে গোল করেন বার্গুসন।
প্রথমে ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর আবারও ৩৭ মিনিটে আইমানের গোলে ব্যবধান বাড়ায় মালয়েশিয়া।
৫২ মিনিটে বক্সের ভেতর বাংলাদেশের খেলোয়াড়দের বোকা বানিয়ে জাল খুঁজে নেন বার্গুসন।
এর পূর্বে, প্রথমার্ধের খেলায়ও সবদিক দিয়ে এগিয়ে ছিল মালয়েশিয়া। ৬৬ শতাংশ বল দখলে রাখে মালয়েশিয়া। আর ৩৪ শতাংশ বাংলাদেশ। ১০টি শট নেয় মালয়েশিয়া আর বিপরীতে বাংলাদেশ নেয় মাত্র একটি। তারা চারটি লক্ষ্যে রাখতে পারলেও বাংলাদেশের একমাত্র শটটি ছিল লক্ষ্যভ্রষ্ট।