মৌলভীবাজার কমলগঞ্জ কৃষি ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা: এমপি ভ্রাতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৪
মৌলভীবাজার কমলগঞ্জ কৃষি ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা: এমপি ভ্রাতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর এলাকার ব্যবসায়ী ও ‘মা নার্সারি’-র স্বত্বাধিকারী মোঃ আব্দুল মুত্তালিব বক্ত এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় বাজারে এই হামলার ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুস শহীদের ভাই মানিক রহিম এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান মিয়া তাদের সঙ্গীদের নিয়ে বাজারে মুত্তালিব পথরোধ করে। একপর্যায়ে তাকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে শারররিকভাবে নির্যাতন চালানো হয়।

ভুক্তভোগী মুত্তালিব অভিযোগ করেন, স্থানীয় বাজারে সিন্ডিকেট করে টমেটোর বাজারমূল্য নিয়ন্ত্রণের প্রতিবাদ এবং সংসদ সদস্যের ভাই মানিক রহিমের দুর্নীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলায় তার ওপর এই হামলা চালানো হয়। হামলার সময় তাকে সংসদ সদস্য ও তার স্বজনদের বিরুদ্ধে সমস্ত প্রতিবাদী কার্যক্রম বন্ধ করার জন্য হুমকি দেয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ীরা জানান, নির্জন স্থান থেকে চিৎকার শুনতে পান তারা এবং স্থানীয় লোকজন একত্রিত হয়ে দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে গেলে হামলাকারীরা ভয় পেয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় তারা সেখান থেকে মুত্তালিবকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।

এ ঘটনায় মুত্তালিব স্থানীয় থানায় মানিক রহিম, ইউপি চেয়ারম্যান সোলায়মান মিয়া এবং সংশ্লিষ্ট সহযোগী নেতাকর্মীদের বিরুদ্ধে লিখিত সাধারণ ডায়েরি (জিডি) আবেদন করেন। তবে পুলিশ কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেনি বলে তিনি অভিযোগ জানান।

এ ব্যাপারে মানিক রহিম ও চেয়ারম্যান সোলাইমান মিয়ার ফোন ফোন দিলেও তারা ফোন ধরেননি। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্ত করে পরে জানানো হবে ।