নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার সফল ব্যাবসায়ী ও ‘মা নার্সারি’-র স্বত্বাধিকারী মোঃ আব্দুল মুত্তালিব বক্ত আইনি বিচার চাইতে গিয়ে উল্টো রাজনৈতিক নিপীড়ন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন জানা গেছে । ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিকাণ্ডের বিরুদ্ধে আদালতে মামলা করেন মুত্তালিব। পরবর্তীতে তার বিরুদ্ধে কমলগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা কর্তৃক রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অবান্তর ও মিথ্যা অভিযোগ এনে তাকে আসামি করা হয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
উল্লেখ যে, ফেব্রুয়ারী ০২,২০২৪ সালে জনাব মুত্তালিব কমলগঞ্জ থানার প্রভাবশালী নেতা এবং বর্তমান এমপির ভাই মানিক রহিম ও ইউনিয়ন চেয়ারম্যান সোলাইমান মিয়া দ্বারা লাঞ্চিত ও নির্যাতনের শিকার হন। এ ঘটনায় থানার একটি জিডি হয়। এর এতেই ক্ষিপ্ত হয়ে ২৮ ফেব্রুয়ারী মা নার্সারিতে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। যাতে মৌলভীবাজার জেলা জজ কোর্ট এ মামলাও করেন মুত্তালিব।
তবে এই আইনি ব্যবস্থার পরপরই তার ওপর তীব্র রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা হয়। মামলা প্রত্যাহারের জন্য বারবার হুমকি দেওয়া সত্ত্বেও তিনি অনড় থাকলে তার বিরুদ্ধে সম্পূর্ণ ভিন্ন চক্রান্ত শুরু হয়।
স্থানীয় কমলগঞ্জ থানার এসআই অনিক রঞ্জন দাস মুত্তালিব সহ বেশ কয়েকজনকে আসামি করে দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগ এনে মামলা করেন যা এলাকাতে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
মুত্তালিব বক্ত ক্ষোভ প্রকাশ করে জানান, “আমি কোনো ধরনের রাষ্ট্রবিরোধী বা বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলাম না। ক্ষমতাসীনদের অন্যায় নির্দেশ না মানা এবং তাদের দেওয়া বাজার সিন্ডিকেটের প্রতিবাদ করায় প্রতিহিংসাপরায়ণ হয়ে তারা আমাকে নিঃশেষ করতে এই মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।”
এ মামলার ব্যাপারে মেয়র জুয়েল এবং মানিক রহিমকে ফোন দিলেও তারা ফোন ধরেননি। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার সত্যতা নিশ্চিত করেন।