ডুমুরিয়ায় অপকর্মের প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত মার্চ ১০, ২০২৬
ডুমুরিয়ায় অপকর্মের প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: খুলনার ডুমুরিয়া থানার পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মামলাটি গত ১ মার্চ, ২০২৬ তারিখে দায়ের করেছেন ডুমুরিয়া থানার সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ পাল। রাষ্ট্রবিরোধী প্রচারণা, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টির মতো গুরুতর ও ভিত্তিহীন অভিযোগ এনে মামলায় আসামি করা হয়েছে ডুমুরিয়া বাসিন্দা সাবিহা হক তার স্বামী অনিক ইসলাম পলাশ ও তাদের পরিবার এর লোকজনকে। উল্লেখ যে, সাবিহা হক ও অনিক ইসলাম বর্তমানে কানাডা বসবাস করছেন। এই মামলা ঘিরে এলাকাতে ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্র ও অনুসন্ধানে জানা যায়, ডুমুরিয়া থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) ফরিদ-উজ-জামান সাবিহা হককে নানান ভাবে হেনস্থা ও নির্যাতন করে আসছিলেন। এ মামলার ব্যাপারে সাবিহা কানাডা থেকে জানান, এই মামলাটি মূলত সাব ইন্সপেক্টর ফরিদ এর নির্দেশেই হয়েছে। এটি একটি মিথ্যা এবং বানোয়াট মামলা। তিনি বলেন, দেশে থাকাকালীন তাকে নানান ভাবে উত্যক্ত ও নির্যাতন করেছেন এই ফরিদ, যাতে তিনি বাধ্য হয়ে তিনি মামলাও করেছেন। এ ব্যাপারে সাবিহার স্বামী অনিক জানান,সম্প্রতি ফরিদের দুর্নীতির বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ও দুর্নীতি দমন কমিশনে তথ্যপ্রমাণ দিয়ে আইনি সহায়তা করায় ক্ষিপ্ত হয়ে এই মামলা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক, একজন প্রতিবেশী জানান, এই সাব ইন্সপেক্টর ফরিদ নানান ভাবে সাবিহাকে লাঞ্চিত ও নির্যাতন করেছেন যা আমরা নিজ চোখে দেখেছি। ফরিদ এর জন্যই সাবিহা ও অনিক এর পরিবার এখন প্রায় ধ্বংসের মুখে।

নানান দুর্নীতির সাথে সরাসরি জড়িত হলেও ফরিদ এর উর্ধতন কতৃপক্ষের সাপোর্টের কারনে তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হয় না বলে জানান, ভুক্তভোগী অনিক ইসলাম পলাশ

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও মানবাধিকারকর্মীরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পুলিশ কর্মকর্তার এমন ক্ষমতার অপব্যবহার ও হয়রানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং এর প্রতিকার দাবি করেছেন।

এ ব্যাপারে ফরিদ এর ফোন ফোন দিলেও তিনি ফোন ধরেননি। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার সত্যতা নিশ্চিত করেন।