“সিলেটে ব্যবসায়ী ও আইনজীবীর বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ”

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত মে ২৭, ২০২৬
“সিলেটে ব্যবসায়ী ও আইনজীবীর বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ”

জেলা প্রতিনিধি: সিলেট শহরের ব্যবসায়ী ও আইনজীবী মোহাম্মদ জামাল উদ্দিন ও তার ছেলে তৌহিদ হাসান আফ্রিদির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শাহপরান থানার সাব ইন্সপেক্টর মোঃ সাজ্জাদুর রহমান। এই মামলা ঘিরে এলাকাতে ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

মামলাটি বিগত ১৯ মে শাহপরান থানায় রুজু করা হয়। মামলাতে উল্লেখ করা হয় জনাব জামাল ও তার ছেলে সহ অন্যান্য আসামিরা দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নানান ষড়যন্ত্র,সমাজে বিশৃঙ্খলা তৈরী, ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ নানান কর্মকাণ্ডে লিপ্ত।

এই মামলার ব্যাপারে কানাডা থেকে তৌহিদ জানান ,এটি একটি মিথ্যা এবং ভিত্তিহীন মামলা। কারণ আমি বা আমার বাবা কোনো ধরণের আইনবিরোধী কাজ করিনি। তিনি বলেন এই মামলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম জীবন এর নির্দেশে করা হয়েছে। এই জাহাঙ্গীর বিগত ১৮ এপ্রিল তার বাবার উপর হামলা চালায় এবং তিনি এখন বর্তমানে গুরুতর অবস্থায় রয়েছেন। তিনি আরো বলেন, তিনি দেশে থাকাকালীন তাকে ও তার বোনকে বিভিন্ন ভাবে নির্যাতন করেছেন এই জাহাঙ্গীর এবং পরবর্তীতে তাদের করা মামলায় জেলও খেটেছেন জাহাঙ্গীর। এতেই ক্ষিপ্ত হয়ে সরকারি দলের ক্ষমতা ব্যবহার করে এই মামলা করা হয়েছে বলে জানান তৌহিদ।

পরিবারটির দাবি, দীর্ঘদিনের বিরোধ ও পূর্বের হয়রানির ঘটনার জেরেই তাদের বিরুদ্ধে বর্তমান মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

এই মামলার ব্যাপারে কথা বলতে চাইলেও জাহাঙ্গীর কোনো মন্তব্য করতে রাজি হননি। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার সত্যতা নিশ্চিত করেন।