দক্ষিণ সুরমায় ডিসপেনসারিতে অগ্নিসংযোগ

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৪
দক্ষিণ সুরমায় ডিসপেনসারিতে অগ্নিসংযোগ

মৌরী ইসলাম, সিলেট প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমার জৈনপুর এলাকায় গত বুধবার রাতে মোঃ কাওছার আহমেদ নামের এক হোমিওপ্যাথিক চিকিৎসকের ডিসপেনসারিতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের ওপর আসা হুমকির মুখে মোঃ কাওছার আহমেদ পুলিশের নিকট সুরক্ষা চেয়ে আবেদন করার পরই এই ঘটনা ঘটে। তাঁর ছেলে আহসান আহমেদ মোহ রাজনৈতিক চাপ ও হুমকির মুখে ইতিপূর্বে বাংলাদেশ ত্যাগ করেছিলেন।

পরিবারের দাবি, রাজনৈতিক প্রভাবশালী দুষ্কৃতকারীরা এই হামলার পেছনে জড়িত। অগ্নিকাণ্ডের ফলে ডিসপেনসারিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

মোঃ কাওছার আহমেদের পরিবার প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিরাপত্তার জোর দাবি জানিয়েছেন।