জুলাই জাদুঘরে ইতিহাসের খণ্ডিত উপস্থাপনের অভিযোগ ইসলামী আন্দোলনের

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৬
জুলাই জাদুঘরে ইতিহাসের খণ্ডিত উপস্থাপনের অভিযোগ ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ ইতিহাসের খণ্ডিত উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির নেতারা বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বাদ দিয়ে আংশিক প্রদর্শনীকে পূর্ণাঙ্গ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।

জাদুঘর পরিদর্শন টিমে আরও ছিলেন দলটির নগর সহ-সভাপতি আলহাজ আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি আবদুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল হোসাইন, তরিক মাসউদ, প্রচার সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা গাজী নাজিমুদ্দীন, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক আকন, সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মাদ বিলাল হোসাইন পাটোয়ারী, সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা নিজাম উদ্দীন, সহ-ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু বকর, সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মুহাম্মাদ আবু হানিফ, মাওলানা খোরশেদ আলম ও আরিয়ান মো. ইমন প্রমুখ।