রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ

রাজনীতি: রাজনীতির সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য ডা. শফিকুর রহমান। রোববার (৯ আগস্ট) দুপুরে সরকারি বাসভবনে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের শীর্ষ বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা বিশ্বাস করি সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। এতে গণতন্ত্রের গতিশীলতা ফিরে আসবে এবং সামগ্রিক গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হবে।”