গাজী নজরুলের ১২ অনুসারী এবার বিএনপিতে

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬
গাজী নজরুলের ১২ অনুসারী এবার বিএনপিতে

ডেস্ক নিউজ: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনুসারী ১২ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় ইউনিয়নের চণ্ডীপুর মডেল প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা বিএনপিতে নাম লেখান।

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বিয়ে সামনে রেখে নীরবে প্রস্তুতি সম্পন্ন করতে চলেছেন। প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকও পরতে পারেন তিনি বলে জোর গুঞ্জন ছড়িয়েছে। Advertisement কারণ সব্যসাচীর কলকাতার দোকানেও দেখা গেছে অভিনেত্রীকে। এতে বিয়ের পোশাক কেনার জন্যই সেখানে গিয়েছিলেন কিনা, তা নিয়ে শুরু হয়েছে নেটিজেনদের মাঝে জল্পনা। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে অভিনেত্রী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কিন্তু এর মধ্যেই জানা গেছে, আগামী ৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে ঘরোয়া আয়োজনে টালিউডের সহকর্মীদের জন্য একটি জাঁকজমকপূর্ণ রিসেপশনের আয়োজন করা হতে পারে। এর আগে চলতি মাসেই আইনি বিয়ে বা আংটিবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে জানা গেছে। Advertisement গণমাধ্যম সূত্রে জানা গেছে, মিমির হবু বরের নাম সিদ্ধার্থ, যিনি ভারতীয় নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি বিনোদন জগতের বাইরের মানুষ এবং দীর্ঘদিন ধরে মিমির সঙ্গে সম্পর্কে রয়েছেন। ‘দুষ্টু কোকিল’খ্যাত অভিনেত্রীর এ বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে জোর গুঞ্জন। নভেম্বরেই নাকি তাদের আইনি বিয়ে হতে পারে। এরপর ডিসেম্বরের শুরুতে কালিম্পংয়ের পাহাড়ি পরিবেশে মূল বিয়ের অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। Advertisement বিয়ের অনুষ্ঠান শেষে কলকাতায় ফিরে আত্মীয়স্বজন ও চলচ্চিত্রাঙ্গনের বন্ধুদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করতে পারেন তিনি। তবে বিয়ে নিয়ে এখনো প্রকাশ্যে কিছু না বললেও পুরো বিষয়টি ঘিরে কৌতূহল বাড়ছে ভক্তদের মধ্যে।