৭২ লাখ টাকার সাজে সংসদে কঙ্গনা রানাওয়াত

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬
৭২ লাখ টাকার সাজে সংসদে কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক: ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের পোশাক-পরিচ্ছদ সবার নজর কেড়েছে। হালকা নীল রঙের রেশমের শাড়ি, সাদা ব্লাউজ ও হালকা রঙের জুতা পরেছিলেন তিনি। তবে পোশাকের চেয়ে বেশি আলোচনায় এসেছে তার হাতে থাকা বিলাসবহুল ব্যাগ ও দামি হাতঘড়ি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি বর্ষাকালীন সংসদ অধিবেশন চলাকালে কঙ্গনাকে সংসদ ভবন থেকে বের হতে দেখা যায়। এ সময় তিনি ভারতের মণিপুরের একটি ব্র্যান্ডের তৈরি হালকা নীল রঙের রেশমের শাড়ি পরেছিলেন। শাড়ির সঙ্গে ছিল সাদা ব্লাউজ এবং হাতির দাঁতের মতো হালকা রঙের জুতা।

তবে কঙ্গনার সাজের সবচেয়ে আকর্ষণীয় অনুষঙ্গ ছিল তার হাতে থাকা বিলাসবহুল ব্যাগটি। তিনি বহন করছিলেন হার্মেসের জনপ্রিয় ‘বারকিন’ ব্যাগ। টোগো চামড়ায় তৈরি এই ব্যাগটির বর্তমান বাজারমূল্য প্রায় ৩৫ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ৪৫ লাখ ৩৫ হাজার ৬৩৪ টাকা, যেখানে ১ রুপি সমান ১.৩০ টাকা ধরে হিসাব করা হয়েছে।

টোগো চামড়া বাছুরের চামড়া দিয়ে তৈরি। এর বিশেষত্ব হলো নরম ও উঁচু দানাদার গঠন। এই চামড়া সহজে আঁচড় পড়ে না এবং পানির প্রভাবও তুলনামূলক কম পড়ে। একই সঙ্গে এটি হালকা ও টেকসই হওয়ায় বিলাসবহুল ব্যাগের ক্ষেত্রে বেশ জনপ্রিয়।