সুচন্দা-চম্পা দেখা করলেন কাঞ্চনের সঙ্গে

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬
সুচন্দা-চম্পা দেখা করলেন কাঞ্চনের সঙ্গে

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন দীর্ঘ ১৫ মাস লন্ডনে চিকিৎসা শেষে অল্প সময়ের জন্য দেশে ফিরেছেন । তার দেশে ফেরার খবর পেয়ে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নিয়মিত তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে গুলশানে কাঞ্চনের বাসায় হাজির হন ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী সুচন্দা ও চম্পা।

দুই বোনকে একসঙ্গে পেয়ে বেশ আনন্দিত হন ইলিয়াস কাঞ্চন। তাদের সঙ্গে দীর্ঘ সময় গল্প ও আড্ডায় মেতে ওঠেন তিনি। অসুস্থতার নানা চাপের মধ্যেও প্রিয় সহকর্মীদের সান্নিধ্যে কিছুটা সময় প্রাণবন্ত হয়ে ওঠেন ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত এই অভিনেতা। কাঞ্চনের জন্য ফুল ও উপহার নিয়ে গিয়েছিলেন সুচন্দা ও চম্পা।